নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ার বৃহৎ সামরিক নিয়োগ, ইউরোপে হাইব্রিড হামলার শঙ্কা বাড়ছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশে ২০১৬ সালের পর সর্ববৃহৎ শীতকালীন সামরিক নিয়োগ ঘোষণা করেছেন। নতুন এ নিয়োগের আওতায় প্রায় ১ লাখ ৩৫ হাজার জনকে সেনা বাহিনীতে ডাকা হবে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ চলমান থাকা অবস্থায় এ নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ইউরোপে রাশিয়ার সন্দেহভাজন ড্রোন হামলা, সাইবার আক্রমণসহ বিভিন্ন ধরণের হাইব্রিড আক্রমণ বেড়েছে বলে সতর্ক করেছে বিভিন্ন ইউরোপীয় দেশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পোল্যান্ড ও এস্তোনিয়ায় সাম্প্রতিক সময়ে রাশিয়ার ড্রোন সীমান্ত অতিক্রম করে শেল ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ডকে ইউরোপে নতুন বাস্তবতা হিসেবে উল্লেখ করেছেন ডেনমার্কের বিচারমন্ত্রী। ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। ডেনমার্ক ড্রোন প্রতিহতের সক্ষমতা বাড়াতে নতুন প্রতিরক্ষা উপকরণ কেনা এবং লিজ নেওয়ার উদ্যোগ নিয়েছে। ন্যাটোও আন্ডারসি কেবল, গ্যাস পাইপলাইন ও যোগাযোগ নেটওয়ার্কসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বাড়তি নজরদারি দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই হাইব্রিড কৌশল ইউরোপে নিরাপত্তাজনিত বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রাশিয়ার বৃহৎ সামরিক নিয়োগ, ইউরোপে হাইব্রিড হামলার শঙ্কা বাড়ছে

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশে ২০১৬ সালের পর সর্ববৃহৎ শীতকালীন সামরিক নিয়োগ ঘোষণা করেছেন। নতুন এ নিয়োগের আওতায় প্রায় ১ লাখ ৩৫ হাজার জনকে সেনা বাহিনীতে ডাকা হবে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ চলমান থাকা অবস্থায় এ নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ইউরোপে রাশিয়ার সন্দেহভাজন ড্রোন হামলা, সাইবার আক্রমণসহ বিভিন্ন ধরণের হাইব্রিড আক্রমণ বেড়েছে বলে সতর্ক করেছে বিভিন্ন ইউরোপীয় দেশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পোল্যান্ড ও এস্তোনিয়ায় সাম্প্রতিক সময়ে রাশিয়ার ড্রোন সীমান্ত অতিক্রম করে শেল ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ডকে ইউরোপে নতুন বাস্তবতা হিসেবে উল্লেখ করেছেন ডেনমার্কের বিচারমন্ত্রী। ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। ডেনমার্ক ড্রোন প্রতিহতের সক্ষমতা বাড়াতে নতুন প্রতিরক্ষা উপকরণ কেনা এবং লিজ নেওয়ার উদ্যোগ নিয়েছে। ন্যাটোও আন্ডারসি কেবল, গ্যাস পাইপলাইন ও যোগাযোগ নেটওয়ার্কসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বাড়তি নজরদারি দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই হাইব্রিড কৌশল ইউরোপে নিরাপত্তাজনিত বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত