সাদিয়া নূর পূর্ণ
অর্থপাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত কার্যক্রমে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানিয়েছে, সংস্থার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ১৭ জুন শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এবার সেই মামলার সঙ্গে যুক্ত হচ্ছে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ।
দুদকের এক চিঠিতে জানানো হয়েছে, সাকিব আল হাসানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি মামলার পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের বিষয়গুলোও তদন্তের আওতায় আনা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখার সমন্বিত জেলা কার্যালয় (ঢাকা-১) মামলাটির তদন্ত করছে। মামলার নম্বর—১৫, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৫।
দুদক সংশ্লিষ্টরা বলছেন, নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নজর//সাকিব/অর্থ পাচার/সাদিয়া

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন