জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না হেড কোচ হাভিয়ের কাবরেরা ও তার শিষ্যরা। শুধু পয়েন্ট টেবিলের লড়াই নয়, এ ম্যাচ হয়ে উঠেছে দুই দেশের প্রবাসী ফুটবলারদের প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ। বাংলাদেশের হয়ে মাঠে নামছেন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও সামিত সোম; অপরদিকে প্রতিপক্ষ হংকং দলে রয়েছেন ব্রাজিল, জার্মানি ও জাপানের বংশোদ্ভূত অভিজ্ঞ ফুটবলাররা।
দুই ম্যাচে একটি ড্র ও একটি পরাজয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের অবস্থান নাজুক। সিঙ্গাপুরের বিপক্ষে গোল করে দলকে এগিয়ে দিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি লাল-সবুজ। দলকে শক্তিশালী করতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর পাশাপাশি কানাডা প্রবাসী সামিত সোমও যোগ দিয়েছেন দলে। এটি হবে হামজার জাতীয় দলের হয়ে চতুর্থ ম্যাচ। অভিষেক হতে পারে যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদের। দলে আরও আছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ও তারিক কাজী।
তবে ইনজুরি বাংলাদেশের জন্য বড় চিন্তার কারণ। সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম ইতিমধ্যেই দল থেকে ছিটকে গেছেন। অধিনায়ক তপু বর্মণ ও মিডফিল্ডার আল আমিনও পুরোপুরি ফিট নন। তবুও আত্মবিশ্বাসী কোচ কাবরেরা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“ইনজুরি কিছুটা সমস্যা হলেও আমাদের প্রস্তুতি ভালো। যারা আছেন, তারা তিন পয়েন্ট এনে দিতে সক্ষম।”
অন্যদিকে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে হংকং। ঢাকায় জয় পেলে তারা আরও এক ধাপ এগিয়ে যাবে এশিয়ান কাপের মূলপর্বে ওঠার পথে। প্রবাসী ও অভিজ্ঞ ফুটবলারদের দল হংকংয়ের হয়ে ২০২২ সাল থেকে খেলছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত লেফটব্যাক ফের্নান্দো অগুস্তো ও উইঙ্গার এভারটন কামারগো। বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন এই দুজন। কামারগো জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচে করেছেন ১০ গোল।
হংকং উইঙ্গার মাহামা আওয়াল বলেন,
“বাংলাদেশে খেলাটা চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত ও আত্মবিশ্বাসী।”
এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। জয় না এলে কার্যত শেষ হয়ে যাবে বাছাইপর্বে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। তাই আজ সত্যিকার অর্থেই বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে লাল-সবুজের যোদ্ধারা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন