রোববার (১৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকেই শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে ২০ শতাংশ বাড়ি ভাতার দাবিতে স্লোগান দিচ্ছেন। বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা সেখানে বক্তব্য রাখছেন। আজ দুপুরে তাদের ‘ভুখা মিছিল’ কর্মসূচি রয়েছে। মিছিলে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা শহীদ মিনারে সমবেত হচ্ছেন। তাদের হাতে দেখা গেছে খালি থালা-বাটি।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম বলেন, “সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে, তা আমরা মানি না। আমরা ২০ শতাংশ চাই। তার থেকে এক শতাংশ কম হলেও শিক্ষকরা মানবে না।”
তিনি আরও জানান, সংগঠনের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে। সেখানে আলোচনার ফলাফলের ওপর পরবর্তী কর্মসূচি নির্ভর করবে।
এদিকে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী ফেসবুকে লিখেছেন, “৫% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন