নজর বিডি
প্রকাশ : রোববার, ০৯ নভেম্বর ২০২৫

শিক্ষক আন্দোলন: স্বরাষ্ট্র ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন এবং কর্মবিরতির প্রথম দিনে রোববার (৯ নভেম্বর) এই দাবি জানান তারা।

আন্দোলনকারী শিক্ষকদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এক বিজ্ঞপ্তিতে জানান, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া, একই সঙ্গে শাহবাগে শিক্ষকদের ওপর ‘অতর্কিত পুলিশি হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ’-এর দায়ে সংশ্লিষ্ট দুই উপদেষ্টার পদত্যাগ চাইছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

তাদের তিন দফা দাবি হলো—

  • ১০ম গ্রেডে বেতন নির্ধারণ,

  • ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান,

  • শতভাগ বিভাগীয় পদোন্নতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একযোগে কর্মবিরতি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।

গত ৮ নভেম্বর শহীদ মিনারে অবস্থানের পর বিকেলে শাহবাগে পৌঁছালে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেকেই আহত হন, আটক হন কয়েকজন শিক্ষক। তাদের মুক্তি ও চিকিৎসার দাবি জানিয়ে রাতে শিক্ষকদের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়। অনেক শিক্ষক রাত কাটান খোলা আকাশের নিচে।

রোববার সকাল থেকে তারা আবারও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শিক্ষক আন্দোলন: স্বরাষ্ট্র ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫

featured Image

স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন এবং কর্মবিরতির প্রথম দিনে রোববার (৯ নভেম্বর) এই দাবি জানান তারা।

আন্দোলনকারী শিক্ষকদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এক বিজ্ঞপ্তিতে জানান, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া, একই সঙ্গে শাহবাগে শিক্ষকদের ওপর ‘অতর্কিত পুলিশি হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ’-এর দায়ে সংশ্লিষ্ট দুই উপদেষ্টার পদত্যাগ চাইছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

তাদের তিন দফা দাবি হলো—

  • ১০ম গ্রেডে বেতন নির্ধারণ,

  • ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান,

  • শতভাগ বিভাগীয় পদোন্নতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একযোগে কর্মবিরতি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।

গত ৮ নভেম্বর শহীদ মিনারে অবস্থানের পর বিকেলে শাহবাগে পৌঁছালে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেকেই আহত হন, আটক হন কয়েকজন শিক্ষক। তাদের মুক্তি ও চিকিৎসার দাবি জানিয়ে রাতে শিক্ষকদের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়। অনেক শিক্ষক রাত কাটান খোলা আকাশের নিচে।

রোববার সকাল থেকে তারা আবারও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত