নজর বিডি

সদরপুরে নছিমনের সঙ্গে সংঘর্ষে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

জেলার খবর 

দূর্ঘটনা   সদরপুর প্রতিনিধি, প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হামজা মোল্যা (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদরপুর–কৃষ্ণপুর আঞ্চলিক সড়কের পূর্ব শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামজা সদর ইউনিয়নের শহিদ মোল্যার ছেলে এবং বিশ্ব জাকের মানজিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে হামজার চালানো মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সদরপুরে নছিমনের সঙ্গে সংঘর্ষে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

জেলার খবর 

দূর্ঘটনা   সদরপুর প্রতিনিধি, প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হামজা মোল্যা (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদরপুর–কৃষ্ণপুর আঞ্চলিক সড়কের পূর্ব শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামজা সদর ইউনিয়নের শহিদ মোল্যার ছেলে এবং বিশ্ব জাকের মানজিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে হামজার চালানো মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত