বিজ্ঞাপন[/caption]
সকালে টাউন হল মাঠের স্বাধীনতা মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন–কবুতর উড়িয়ে এ দিনের কর্মসূচির উদ্বোধন করেন নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। পরে স্বাধীনতার স্মারক র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “যশোর মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায়ের গুরুত্বপূর্ণ নাম। একাত্তরে এই জেলা থেকেই প্রথম বিজয়ের সূচনা। সেই ইতিহাস নতুন প্রজন্মকে জানানো প্রয়োজন। একই সঙ্গে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
র্যালিতে অংশ নেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার ও কমলেশ মজুমদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বিকেলে টাউন হল মাঠে সাংস্কৃতিক পরিবেশনা, দেশাত্মবোধক সংগীত, আলো প্রজ্জ্বলন ও পদযাত্রার মাধ্যমে শেষ হয় ২০২৫ সালের মুক্ত দিবস উদযাপন। যশোরবাসী জানান—মুক্ত দিবসের মূল বার্তা হলো: অতীতের গৌরবকে ধারণ করে ন্যায় ও সমতার বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।
নজর/যশোর/নিয়ামুল/২০২৫ 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন