ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। এদের মধ্যে তিনজন ইসির নিজস্ব কর্মকর্তা। ঢাকার আঞ্চলিক কর্মকর্তা ঢাকা-১৩ ও ঢাকা-১৫, চট্টগ্রামের আঞ্চলিক কর্মকর্তা চট্টগ্রাম-১১ এবং খুলনার আঞ্চলিক কর্মকর্তা খুলনা-৩ আসনে দায়িত্ব পালন করবেন।
দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্বাচনী পর্যবেক্ষণের জন্য তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে লিখিত আবেদন করতে হবে। বর্তমানে ইসিতে নিবন্ধিত ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থা রয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। এদের মধ্যে তিনজন ইসির নিজস্ব কর্মকর্তা। ঢাকার আঞ্চলিক কর্মকর্তা ঢাকা-১৩ ও ঢাকা-১৫, চট্টগ্রামের আঞ্চলিক কর্মকর্তা চট্টগ্রাম-১১ এবং খুলনার আঞ্চলিক কর্মকর্তা খুলনা-৩ আসনে দায়িত্ব পালন করবেন।
দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্বাচনী পর্যবেক্ষণের জন্য তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে লিখিত আবেদন করতে হবে। বর্তমানে ইসিতে নিবন্ধিত ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থা রয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আপনার মতামত লিখুন