নজর বিডি

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ 

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মুকসুদপুর উপজেলায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে... 

  [caption id="attachment_17413" align="aligncenter" width="300"] জাতীয় পতাকা[/caption] বিশেষ সংবাদদাতা- মোঃ ছিরু মিয়া
প্রকাশ- ১৬ ডিসেম্বর,২০২৫ 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি ও অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।ভোরে উপজেলা পরিষদ থানা মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তব অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা। [caption id="attachment_17515" align="aligncenter" width="393"] ছবিঃ নজরবিডি ডট কম[/caption] দুপুর ১২টায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ যোহর সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে উপজেলা প্রশাসন বনাম পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। একই সময়ে অফিসার্স ক্লাব মাঠে চারু ও কারু শিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের সমন্বয়ে বিজয় মেলা শুরু হয়, যা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের আকর্ষণ করে। এদিকে, সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটবে। আরও পড়ুনঃ মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত