নজর বিডি

বিয়ের আগেই ‘ব্যাচেলরেট’ ট্রিপ? শ্রীলঙ্কায় রাশমিকা

দক্ষিণী সিনেমার ন্যাশনাল ক্রাশ রাশমিকা মান্দানা, বিয়ের আগে ব্যাচেলরেট ট্রিপ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্ক অনেকদিন ধরেই ভক্তদের নজর কাড়ছে। শোনা যাচ্ছে, গোপনে বাগদানও সম্পন্ন করেছেন তারা। যদিও এ বিষয়ে উভয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য নেই, রাশমিকার সাম্প্রতিক শ্রীলঙ্কা সফর নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

শ্রীলঙ্কায় বান্ধবীদের সঙ্গে সমুদ্র, রোদ ও ছুটির আমেজে মেতে ওঠা রাশমিকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, নীল জলরাশির মাঝে বান্ধবীদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ক্যাপশনে নায়িকা লিখেছেন,

“কাজের ফাঁকে হঠাৎ দুই দিনের ছুটি পেয়েছিলাম। এই সময়টা উপভোগ করতে চেয়েছিলাম বলেই বান্ধবীদের নিয়ে শ্রীলঙ্কার এই সুন্দর জায়গাটা বেছে নিই। দারুণ কেটেছে আমাদের ছুটি। যারা আসতে পারেনি, তাদের খুব মিস করছি।”

তবে ছবিতে অনামিকায় জ্বলজ্বল করা একটি বড় হীরার আংটিই নেটিজেনদের সবচেয়ে বেশি নজর কাড়েছে। অনেকেই ধরে নিয়েছেন, বিজয়ের সঙ্গে বাগদান পর্বটি সত্যিই সম্পন্ন হয়েছে।

গুঞ্জন আছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে হতে পারে রাশমিকা ও বিজয়ের বিয়ের আসর। যদিও এখনো উভয়ই নীরব, এই ‘সাডেন ট্রিপ’ এবং হাতের হীরার আংটির কারণে ভক্তরা মনে করছেন, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

এবার দেখার বিষয়, ব্যাচেলরেট ট্রিপ শেষ করে রাশমিকা কি সত্যিই বিয়ের সুখবর দেবেন নাকি সবই থাকছে শুধু গুঞ্জনের পর্যায়ে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিয়ের আগেই ‘ব্যাচেলরেট’ ট্রিপ? শ্রীলঙ্কায় রাশমিকা

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

দক্ষিণী সিনেমার ন্যাশনাল ক্রাশ রাশমিকা মান্দানা, বিয়ের আগে ব্যাচেলরেট ট্রিপ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্ক অনেকদিন ধরেই ভক্তদের নজর কাড়ছে। শোনা যাচ্ছে, গোপনে বাগদানও সম্পন্ন করেছেন তারা। যদিও এ বিষয়ে উভয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য নেই, রাশমিকার সাম্প্রতিক শ্রীলঙ্কা সফর নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

শ্রীলঙ্কায় বান্ধবীদের সঙ্গে সমুদ্র, রোদ ও ছুটির আমেজে মেতে ওঠা রাশমিকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, নীল জলরাশির মাঝে বান্ধবীদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ক্যাপশনে নায়িকা লিখেছেন,

“কাজের ফাঁকে হঠাৎ দুই দিনের ছুটি পেয়েছিলাম। এই সময়টা উপভোগ করতে চেয়েছিলাম বলেই বান্ধবীদের নিয়ে শ্রীলঙ্কার এই সুন্দর জায়গাটা বেছে নিই। দারুণ কেটেছে আমাদের ছুটি। যারা আসতে পারেনি, তাদের খুব মিস করছি।”

তবে ছবিতে অনামিকায় জ্বলজ্বল করা একটি বড় হীরার আংটিই নেটিজেনদের সবচেয়ে বেশি নজর কাড়েছে। অনেকেই ধরে নিয়েছেন, বিজয়ের সঙ্গে বাগদান পর্বটি সত্যিই সম্পন্ন হয়েছে।

গুঞ্জন আছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে হতে পারে রাশমিকা ও বিজয়ের বিয়ের আসর। যদিও এখনো উভয়ই নীরব, এই ‘সাডেন ট্রিপ’ এবং হাতের হীরার আংটির কারণে ভক্তরা মনে করছেন, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

এবার দেখার বিষয়, ব্যাচেলরেট ট্রিপ শেষ করে রাশমিকা কি সত্যিই বিয়ের সুখবর দেবেন নাকি সবই থাকছে শুধু গুঞ্জনের পর্যায়ে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত