নজর বিডি

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, পরিবার বলছে ‘ভিত্তিহীন’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে তার পরিবার ও নিসচা সূত্র।

চিকিৎসকদের পরামর্শে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পরিবার।

গণমাধ্যম ও শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে কাঞ্চনের পরিবার বলেছে, একশ্রেণির অসাধু ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। প্রকৃতপক্ষে তিনি লন্ডনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

ইলিয়াস কাঞ্চনের মিথ্যা মৃত্যুসংবাদ ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ সারা দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা যৌথ বিবৃতিতে এ অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন।

একই সঙ্গে গুজবের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

নিসচার নেতারা বলেন, দুর্ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর মতো সংবেদনশীল বিষয়ে চূড়ান্ত সত্যতা যাচাই না করে তথ্য প্রকাশ করা চরম অনৈতিক। যাচাই ছাড়া এমন খবর ছড়িয়ে পড়ায় ইলিয়াস কাঞ্চনের পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ ও মানসিক চাপ তৈরি হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে তিনি লন্ডনে যান। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে চিকিৎসকেরা তাকে ব্রেন ক্যানসারে আক্রান্ত বলে জানান। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে তার কেমোথেরাপি ও ওরাল থেরাপি চলছে।

বিষয় : ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, পরিবার বলছে ‘ভিত্তিহীন’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, পরিবার বলছে ‘ভিত্তিহীন’

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে তার পরিবার ও নিসচা সূত্র।

চিকিৎসকদের পরামর্শে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পরিবার।

গণমাধ্যম ও শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে কাঞ্চনের পরিবার বলেছে, একশ্রেণির অসাধু ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। প্রকৃতপক্ষে তিনি লন্ডনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

ইলিয়াস কাঞ্চনের মিথ্যা মৃত্যুসংবাদ ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ সারা দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা যৌথ বিবৃতিতে এ অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন।

একই সঙ্গে গুজবের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

নিসচার নেতারা বলেন, দুর্ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর মতো সংবেদনশীল বিষয়ে চূড়ান্ত সত্যতা যাচাই না করে তথ্য প্রকাশ করা চরম অনৈতিক। যাচাই ছাড়া এমন খবর ছড়িয়ে পড়ায় ইলিয়াস কাঞ্চনের পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ ও মানসিক চাপ তৈরি হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে তিনি লন্ডনে যান। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে চিকিৎসকেরা তাকে ব্রেন ক্যানসারে আক্রান্ত বলে জানান। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে তার কেমোথেরাপি ও ওরাল থেরাপি চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত