বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে আরও বলা হয়, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, নির্বাচনী মালামাল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে। নির্বাচনকালীন সময়ে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব নথি ও মালামালের সুরক্ষা নিশ্চিত করা এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বজায় রাখা অত্যাবশ্যক বলে নির্বাচন কমিশন মনে করে।
এই প্রেক্ষাপটে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন। ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিলের শেষ সময় ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি করা হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
এ ছাড়া ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন