২২ ডিসেম্বর ২০২৫
নতুন লুকে অপুর আভিজাত্য: প্রকাশিত ছবিগুলোতে অপুকে দেখা গেছে শুভ্র সাদা রঙের একটি স্টাইলিশ কোটে। আধুনিক ও আভিজাত্যের মিশেলে তার সাজে ছিল ভিন্নধর্মী কানের দুল আর আকর্ষণীয় নেকলেস। মোহময় চাহনি আর গ্ল্যামারাস এই লুকে তাকে অনেকটা করপোরেট ও অভিজাত ঘরানায় উপস্থাপন করা হয়েছে।
অনুপ্রেরণামূলক বার্তা: ছবির ক্যাপশনে অপু বিশ্বাস একটি অনুপ্রেরণামূলক বার্তা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘তুমি যেমনটা পেতে চাও, নিজেকে ঠিক তেমনভাবেই গড়ে তোলো।’ অভিনেত্রীর এই ইতিবাচক দৃষ্টিভঙ্গিও নজর কেড়েছে ভক্তদের।

নেটিজেনদের প্রতিক্রিয়া: ছবিগুলো পোস্ট করার পর থেকেই প্রশংসায় ভাসছেন অপু। তার কমেন্ট বক্সে একজন ভক্ত লিখেছেন, ‘অসাধারণ ছবিগুলো, নজর যেন না লাগে মাশাআল্লাহ আপু।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘আমার হৃদয়ের আয়নাতে শুধু তোমাকেই দেখি।’ অপুর রূপের লাবণ্য আর স্টাইলিং সেন্স সামাজিক মাধ্যমে ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছে।
ক্যারিয়ার একনজরে: ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে পার্শ্ব চরিত্রে অভিষেক হলেও ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান অপু বিশ্বাস। এরপর শাকিব খানের সাথে জুটি বেঁধে টানা এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করেছেন তিনি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন