নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলা

নজরবিডি ডেস্ক | আন্তর্জাতিক

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে শক্তিশালী ও প্রাণঘাতী সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আইএসকে লক্ষ্য করে তার বাহিনী একাধিক ‘নিখুঁত হামলা’ চালিয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। খবর প্রকাশ করেছে বিবিসি।

পোস্টে আইএসকে ‘ঘৃণ্য সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, সংগঠনটি নিরীহ খ্রিস্টানদের টার্গেট করে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে আসছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এসব সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং সফলভাবে হামলা পরিচালনা করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক পৃথক পোস্টে নাইজেরিয়ান সরকারের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টের শেষে তিনি লেখেন, ‘মেরি ক্রিসমাস!’

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) জানায়, নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে দেশটির সোকোতো রাজ্যে এসব হামলা চালানো হয়েছে।

নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগ্গার জানান, এটি ছিল একটি ‘যৌথ সামরিক অভিযান’। ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। তুগ্গার বলেন, এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে দুই দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ওপর।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে সশস্ত্র গোষ্ঠীগুলো দমনে নাইজেরিয়ায় অভিযানের প্রস্তুতি নিতে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলা

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

নজরবিডি ডেস্ক | আন্তর্জাতিক

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে শক্তিশালী ও প্রাণঘাতী সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আইএসকে লক্ষ্য করে তার বাহিনী একাধিক ‘নিখুঁত হামলা’ চালিয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। খবর প্রকাশ করেছে বিবিসি।

পোস্টে আইএসকে ‘ঘৃণ্য সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, সংগঠনটি নিরীহ খ্রিস্টানদের টার্গেট করে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে আসছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এসব সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং সফলভাবে হামলা পরিচালনা করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক পৃথক পোস্টে নাইজেরিয়ান সরকারের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টের শেষে তিনি লেখেন, ‘মেরি ক্রিসমাস!’

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) জানায়, নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে দেশটির সোকোতো রাজ্যে এসব হামলা চালানো হয়েছে।

নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগ্গার জানান, এটি ছিল একটি ‘যৌথ সামরিক অভিযান’। ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। তুগ্গার বলেন, এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে দুই দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ওপর।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে সশস্ত্র গোষ্ঠীগুলো দমনে নাইজেরিয়ায় অভিযানের প্রস্তুতি নিতে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত