২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডি।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আয়োজক কমিটির অব্যবস্থাপনা ও ব্যর্থতাকেই দায়ী করেছেন ‘নগরবাউল’ জেমস।
নগরবাউলের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, অনুষ্ঠানের জন্য তারা সন্ধ্যা সাড়ে সাতটায় ফরিদপুর পৌঁছান। গেস্ট হাউসে অবস্থানকালেই তারা ভেন্যুতে বিশৃঙ্খলার খবর পান। রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আয়োজকরা অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেন এবং জেমস ও তাঁর দল ঢাকায় ফিরে আসেন।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেমস বলেন, ‘এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।’
এদিকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাত সাড়ে ১০টার দিকে কড়া মেজাজে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের গেস্ট হাউস ত্যাগ করছেন জেমস। নিরাপত্তাকর্মীদের বেষ্টনীতে দ্রুত গাড়িতে উঠে তিনি সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি শুধুমাত্র নিবন্ধিতদের জন্য থাকলেও জেমসের আসার খবরে কয়েক হাজার বহিরাগত ভিড় জমান। তাদের ভেতরে ঢুকতে বাধা দিলে তারা দেয়াল টপকে প্রবেশের চেষ্টা করে এবং মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আয়োজক কমিটির আহ্বায়কসহ প্রায় ৩০ জন আহত হন, যাদের মধ্যে ১০-১২ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন