নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

শীতকালীন প্রবল ঝড়ে বিপর্যস্ত ইউরোপের নর্ডিক অঞ্চল, সুইডেনে নিহত ৩

নজরবিডি | ২৯ ডিসেম্বর ২০২৫

শীতকালীন প্রবল ঝড়ে ইউরোপের নর্ডিক অঞ্চলের একাধিক দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঝড়ের তাণ্ডবে সুইডেনে অন্তত তিনজন নিহত হয়েছেন। একই সঙ্গে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সুইডিশ আবহাওয়া ও জলবিদ্যা ইনস্টিটিউট (এসএমএইচআই) উত্তর সুইডেনের বিস্তীর্ণ এলাকায় প্রবল বাতাস ও ঝুঁকিপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছে। ‘জোহানেস’ নামের এই ঝড় নর্ডিক অঞ্চলজুড়ে আঘাত হেনেছে বলে জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দক্ষিণ সুইডেনের কুংসবার্গেট স্কি রিসোর্ট এলাকায় ঝড়ের সময় গাছ ভেঙে পড়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। অপর এক ঘটনায়, ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতের কাজে নিয়োজিত বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হেমাবের এক কর্মী দুর্ঘটনায় প্রাণ হারান। বিষয়টি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এছাড়া পূর্ব-মধ্য সুইডেনের হোফর্স এলাকায় একটি বনে কাজ করার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হন ষাটোর্ধ এক ব্যক্তি। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ঝড়ের প্রভাবে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে হাজার হাজার ঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শুধু সুইডেনেই ৪০ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সুইডিশ বার্তা সংস্থা টিটি। বিমান, রেল ও ফেরি চলাচলেও বড় ধরনের ব্যাঘাত ঘটছে পুরো নর্ডিক অঞ্চলে।

নরওয়ের নর্ডল্যান্ড কাউন্টিতে ঝড়সংক্রান্ত ২০০টির বেশি ঘটনায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো সাড়া দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে। সেখানে প্রায় ২৩ হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি ইনল্যান্ড অঞ্চলে আরও ৯ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।

ফিনল্যান্ডে ‘হানেস’ নামে পরিচিত এই ঝড়ের প্রভাব রোববার সকাল থেকে কিছুটা কমে এলেও তখনো ৩৩ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইয়লে। উত্তর ফিনল্যান্ডের কিত্তিলা বিমানবন্দরে প্রবল বাতাসের কারণে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ সময় জেনেভা থেকে আসা সুইস এয়ারের একটি যাত্রীবাহী বিমান ও একটি ছোট জেট উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে তুষারস্তূপে গিয়ে পড়ে। বিমানে প্রায় ১৫০ জন যাত্রী থাকলেও এতে কেউ আহত হননি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে সুইডেনের পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা যাচাই কার্যক্রম চলায় রোববার দুপুর পর্যন্ত অনেক ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শীতকালীন প্রবল ঝড়ে বিপর্যস্ত ইউরোপের নর্ডিক অঞ্চল, সুইডেনে নিহত ৩

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত