নজরবিডি
পুরো ম্যাচে বল দখল (৫৬ শতাংশ) এবং আক্রমণে একচেটিয়া আধিপত্য ছিল ইউনাইটেডের। তারা উলভসের গোলবার লক্ষ্য করে ২৩টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল অনটার্গেট। বিপরীতে উলভস ১২টি শট নিয়ে লড়াই বজায় রাখে। আধিপত্য থাকলেও ফিনিশিংয়ের অভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা।
আটজন নিয়মিত খেলোয়াড়কে ছাড়া মাঠে নামা ইউনাইটেড প্রথমার্ধে ভাগ্যের জোরে লিড পায়। জশুয়া জির্কজির একটি শট উলভস ডিফেন্ডার লাডিস্লাভ ক্রেইচির গায়ে লেগে জালে জড়ালে ১-০ তে এগিয়ে যায় তারা। তবে বিরতির ঠিক আগে নিজের ভুল শুধরে নেন ক্রেইচি; কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে উলভসকে সমতায় ফেরান তিনি।
দ্বিতীয়ার্ধে উলভসের প্যাট্রিক ডরগু একবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ পর্যন্ত কোনো পক্ষই আর গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।
এই ড্রয়ের পর ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরেই থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ১৯ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তলানিতেই (২০ নম্বর) পড়ে আছে উলভস। ৪৫ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল।
ম্যাচ শেষে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম হতাশা প্রকাশ করে বলেন, “আমরা আক্রমণে যথেষ্ট ছন্দময় ছিলাম না। সুযোগ তৈরি হলেও খেলার মানে ঘাটতি ছিল।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন