নজরবিডি, ৪ জানুয়ারি ২০২৬
রোববার (৪ জানুয়ারি) রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে ‘নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্য হবে জনগণের আস্থার প্রতীক।"
প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী—এই তিন ধাপে পুলিশের করণীয় বিষয়ে তিনি মাঠপর্যায়ের সদস্যদের সুনির্দিষ্ট দিক-নির্দেশনা প্রদান করেন।
গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ২২টি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সফলভাবে প্রশিক্ষণ নিয়েছেন ১৮,১৫০ জন কর্মকর্তা।
পরিকল্পনা অনুযায়ী ডিএমপির ১৯টি ভেন্যুতে মোট ২৮টি ব্যাচে ২৪,৩৪২ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন