নজর বিডি

ব্যালট পেপার ও সিলের গোপনীয়তা রক্ষায় ইসির কঠোর নির্দেশনা

নজরবিডি, ১০ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষা এবং অফিসিয়াল ও ব্রাস সিলের নিরাপত্তা কোড সংরক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই পরিপত্রটি জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, ভোটকেন্দ্রে ব্যবহৃত নির্বাচনী সামগ্রী যেমন—ফরম, প্যাকেট, নির্দেশিকা, পরিচয়পত্র ও প্রচার সামগ্রী বিতরণের নির্ধারিত পরিকল্পনা ইতোমধ্যেই জানানো হয়েছে। কেন্দ্রভিত্তিক সামগ্রী পৌঁছানোর পর তালিকায় থাকা চাহিদার সাথে সামঞ্জস্যতা সঠিকভাবে পরীক্ষা করতে হবে। কোনো সামগ্রী কম বা বেশি থাকলে তাৎক্ষণিকভাবে জেলা নির্বাচন অফিসারকে অবহিত করে ব্যবস্থা নিতে হবে।

সরকারি প্রেসগুলো থেকে সরবরাহকৃত ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীক মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিতরণের পূর্বমুহূর্ত পর্যন্ত ব্যালট পেপারের সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নির্বাচনে ব্যবহৃত অফিসিয়াল সিল ও ব্রাস সিলে বিশেষ নিরাপত্তা কোড নম্বর (কোড মার্ক) রয়েছে। এই সিলের ক্ষেত্রে ইসির নির্দেশনাগুলো হলো:

কোন কেন্দ্রে কোন কোড নম্বরের সিল দেওয়া হচ্ছে, তা সহকারী রিটার্নিং অফিসাররা রেজিস্টারে লিখে রাখবেন এবং সিলের ছাপ সংরক্ষণ করবেন।

প্রিজাইডিং অফিসাররা ভোটকেন্দ্রের কোন কক্ষে কোন কোড নম্বরের সিল ব্যবহার করা হচ্ছে, তা সহকারী প্রিজাইডিং অফিসারের নাম ও সিলের ছাপসহ সাদা কাগজে লিখে আলাদা খামে সংরক্ষণ করবেন।

অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাড ও গালার ব্যবহারের ক্ষেত্রেও যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই এই কারিগরি ও নিরাপত্তা মূলক পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে। (সূত্র: বাসস)

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ব্যালট পেপার ও সিলের গোপনীয়তা রক্ষায় ইসির কঠোর নির্দেশনা

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত