নজর বিডি

হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা: ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে স্বাস্থ্য পরীক্ষা

নজরবিডি, ১২ জানুয়ারি ২০২৬

২০২৬ সালের পবিত্র হজে গমনেচ্ছুদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। এই স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতেই হজযাত্রীরা প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে পারবেন।

হজযাত্রীদের টিকা গ্রহণের আগে যে পরীক্ষাগুলো অবশ্যই করাতে হবে:

ইউরিন আর/এম/ই (Urine R/M/E)

র‍্যান্ডম ব্লাড সুগার (RBS)

এক্স-রে চেস্ট (X-ray Chest P/A view)

ইসিজি (ECG)

সিরাম ক্রিয়েটিনিন (Serum Creatinine)

সিবিসি উইথ ইএসআর (CBC with ESR)

ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং (Blood Grouping & Rh Typing)

কারো শরীরে বিশেষ কোনো দুরারোগ্য ব্যাধির লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শে নিম্নোক্ত পরীক্ষাগুলো করতে হতে পারে:

হৃদযন্ত্রের সমস্যা: ইকোকার্ডিওগ্রাফি।

কিডনি জটিলতা: এস ক্রিয়েটিনিন ও ইউএসজি অব কিইউবি (USG of KUB)।

লিভার সমস্যা: ইউএসজি হোল অ্যাবডোমেন ও আপার জিআইটি এন্ডোস্কপি।

ফুসফুসের রোগ: স্পুটাম ফর এএফবি, সিটি স্ক্যান অব চেস্ট।

অন্যান্য: সিরাম বিলিরুবিন, এসজিপিটি ও অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও।

হজযাত্রীদের পরীক্ষার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের কপি নিয়ে টিকাকেন্দ্রে উপস্থিত হতে হবে। মেডিকেল টিমের কাছে রিপোর্ট জমা দেওয়ার পর টিকা সম্পন্ন হলে হজযাত্রীদের একটি আনুষ্ঠানিক স্বাস্থ্য সনদ প্রদান করা হবে।

হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা: ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে স্বাস্থ্য পরীক্ষা

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, ১২ জানুয়ারি ২০২৬

২০২৬ সালের পবিত্র হজে গমনেচ্ছুদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। এই স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতেই হজযাত্রীরা প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে পারবেন।

হজযাত্রীদের টিকা গ্রহণের আগে যে পরীক্ষাগুলো অবশ্যই করাতে হবে:

ইউরিন আর/এম/ই (Urine R/M/E)

র‍্যান্ডম ব্লাড সুগার (RBS)

এক্স-রে চেস্ট (X-ray Chest P/A view)

ইসিজি (ECG)

সিরাম ক্রিয়েটিনিন (Serum Creatinine)

সিবিসি উইথ ইএসআর (CBC with ESR)

ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং (Blood Grouping & Rh Typing)

কারো শরীরে বিশেষ কোনো দুরারোগ্য ব্যাধির লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শে নিম্নোক্ত পরীক্ষাগুলো করতে হতে পারে:

হৃদযন্ত্রের সমস্যা: ইকোকার্ডিওগ্রাফি।

কিডনি জটিলতা: এস ক্রিয়েটিনিন ও ইউএসজি অব কিইউবি (USG of KUB)।

লিভার সমস্যা: ইউএসজি হোল অ্যাবডোমেন ও আপার জিআইটি এন্ডোস্কপি।

ফুসফুসের রোগ: স্পুটাম ফর এএফবি, সিটি স্ক্যান অব চেস্ট।

অন্যান্য: সিরাম বিলিরুবিন, এসজিপিটি ও অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও।

হজযাত্রীদের পরীক্ষার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের কপি নিয়ে টিকাকেন্দ্রে উপস্থিত হতে হবে। মেডিকেল টিমের কাছে রিপোর্ট জমা দেওয়ার পর টিকা সম্পন্ন হলে হজযাত্রীদের একটি আনুষ্ঠানিক স্বাস্থ্য সনদ প্রদান করা হবে।

হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত