নজরবিডি, উত্তরা
রাজধানীর উত্তরা টঙ্গী ব্রিজের কাছে গ্যাস লাইনের ভালভ ফেটে তীব্র লিকেজ সৃষ্টি হওয়ায় বড় ধরনের শাটডাউন দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর ফলে উত্তরাসহ আশপাশের বিশাল একটি এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে উচ্চচাপে গ্যাস বের হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরার প্রধান ১২ ইঞ্চি ব্যাসের বিতরণ লাইনটি তাৎক্ষণিকভাবে বন্ধ (শাটডাউন) করে দেওয়া হয়।
এই শাটডাউনের ফলে সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও এর আশপাশের এলাকায় বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আকস্মিক এই সংকটে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার গ্রাহক।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভালভটি প্রতিস্থাপনের কাজ দ্রুতগতিতে চলছে। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন