নজর বিডি

বিএনসিসি’র বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫-২৬ কুচকাওয়াজ অনুষ্ঠিত

নজরবিডি। ঢাকা

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫–২৬ এর সমাপনী কুচকাওয়াজ।

সকালে ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত বিএনসিসি একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং ক্যাডেটদের সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর অফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার ও ক্যাডেটদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো জাতীয় সংকটময় মুহূর্তে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গঠনে বিএনসিসি একটি অনন্য সংগঠন। সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি এবং এই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সামরিক সচিব, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া কমান্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিএনসিসির বিভিন্ন পর্যায়ের অফিসার, ক্যাডেট এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিএনসিসি’র বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫-২৬ কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি। ঢাকা

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫–২৬ এর সমাপনী কুচকাওয়াজ।

সকালে ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত বিএনসিসি একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং ক্যাডেটদের সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর অফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার ও ক্যাডেটদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো জাতীয় সংকটময় মুহূর্তে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গঠনে বিএনসিসি একটি অনন্য সংগঠন। সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি এবং এই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সামরিক সচিব, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া কমান্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিএনসিসির বিভিন্ন পর্যায়ের অফিসার, ক্যাডেট এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত