নজর বিডি

মগবাজারে নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে শ্রমিকের মৃত্যু

নজরবিডি, রাজধানী

রাজধানীর রমনা থানাধীন মগবাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মী আলতাব হোসেন জানান, মগবাজার মোড়ে 'এবিসি' কোম্পানির একটি নির্মাণাধীন ১৩ তলা ভবনের নিচে বালুর কাজ করছিলেন তাইজুল। এসময় হঠাৎ ভবনের ৬ তলা থেকে একটি ভারী লোহার পাইপ সরাসরি তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর রক্তাক্ত ও জখম হন।

সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

নিহত তাইজুল ইসলাম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আকন্দপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই নির্মাণাধীন ভবনেই অস্থায়ীভাবে থাকতেন এবং শ্রমিকের কাজ করতেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মগবাজারে নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, রাজধানী

রাজধানীর রমনা থানাধীন মগবাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মী আলতাব হোসেন জানান, মগবাজার মোড়ে 'এবিসি' কোম্পানির একটি নির্মাণাধীন ১৩ তলা ভবনের নিচে বালুর কাজ করছিলেন তাইজুল। এসময় হঠাৎ ভবনের ৬ তলা থেকে একটি ভারী লোহার পাইপ সরাসরি তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর রক্তাক্ত ও জখম হন।

সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

নিহত তাইজুল ইসলাম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আকন্দপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই নির্মাণাধীন ভবনেই অস্থায়ীভাবে থাকতেন এবং শ্রমিকের কাজ করতেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত