নজরবিডি, ১৫ জানুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান যমুনায় পৌঁছান। তার সঙ্গে উপস্থিত রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তিনি এবং সেখান থেকে স্বল্প বিরতি নিয়ে সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হন।
যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর গত ৯ জানুয়ারি বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তে তাকে দলের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধান উপদেষ্টার সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
উল্লেখ্য, গত বছরের ১৩ জুন ড. মুহাম্মদ ইউনূস যখন লন্ডন সফরে ছিলেন, তখন লন্ডনের ডরচেস্টার হোটেলে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার প্রথম একান্ত বৈঠক হয়েছিল। দেশে ফেরার পর আজকের এই সাক্ষাৎটি দুই পক্ষের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন