ঢাকা | ১৫ জানুয়ারি ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গা (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) ব্যক্তিকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান, জনশক্তি রপ্তানি বৃদ্ধি, পারস্পরিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে বাংলাদেশের অংশগ্রহণসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও সৌদি আরব ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। তিনি বলেন, সৌদি আরব শুধু ইসলাম ধর্মের পবিত্র ভূমি হিসেবেই নয়, বরং ৩২ লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী কর্মীর দ্বিতীয় আবাসস্থল হিসেবে বাংলাদেশের জনগণের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। সৌদি প্রবাসীদের অবদান বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় সৌদি আরব থেকে আরও অধিক হারে বাংলাদেশি জনশক্তি আমদানির জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এর মাধ্যমে দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা জানান, এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন এবং বাংলাদেশের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এ বিষয়ে পুরোদমে কাজ করে যাচ্ছে। বিষয়টি ত্বরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিক বিশেষ টিম পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
তবে মিশনে জমা দেওয়া আবেদনের তুলনায় পাসপোর্ট এনরোলমেন্টে উপস্থিতির হার কম উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিষয়টি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
রাষ্ট্রদূত বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আর সে বিষয়ে মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত।
তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে এবং ‘ডেভিল হান্ট ফেজ-২’সহ নিয়মিত অভিযান চলমান রয়েছে।
বৈঠকে রাষ্ট্রদূত আগামী ৮–১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ডিফেন্স শো-তে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানান এবং সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীর পাঠানো আমন্ত্রণপত্র তার হাতে তুলে দেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে তিনি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপযুক্ত প্রতিনিধি পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব মো. জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন