গতকাল বিকেলে নির্বাচন কমিশনের সামনে ঘটে যাওয়া অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে আজ শনিবার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয় ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পিকেএসএফ-এর দিকের সড়কসহ ইসি ভবনের আশপাশের সব রাস্তা যানচলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মূল ভবনের সামনে ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।
ইসির মূল গেটে স্থাপন করা হয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয়। এছাড়া গেট দিয়ে ভেতরে প্রবেশের পর অডিটোরিয়াম পর্যন্ত পৌঁছাতে আরও দুই ধাপের তল্লাশি ও যাচাই প্রক্রিয়া অতিক্রম করতে হচ্ছে।
ভেতরে প্রবেশকারী প্রত্যেকের পরিচয় এবং প্রবেশের সুনির্দিষ্ট কারণ নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। প্রাথমিক যাচাই শেষে কেবল প্রয়োজনীয় ব্যক্তিদেরই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, গতকালের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে এবং কমিশনের কার্যক্রম স্বাভাবিক রাখতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন