বুবলী বলেন, আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ আমাদের ইসলামে গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গণ্য করা হয়।
সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করে বুবলী বলেন, এছাড়াও, শিল্পীদের দেশের বাইরে ছোট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, দেশের সাইবার ক্রাইম বিভাগের দ্রুত এই বিষয়গুলোতে নজর দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে, বুবলী দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন, এমন একটি গুঞ্জন শোবিজ পাড়ায় ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সাংবাদিকরা সরাসরি এ বিষয়ে প্রশ্ন করলে বুবলী কোনো পরিষ্কার উত্তর না দিয়ে বিষয়টি রহস্যের আড়ালেই রাখেন। বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে, আমি তাকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন। আজ যেহেতু একটি উৎসবের মঞ্চে আছি, তাই আলোচনাটি এখানেই থাক।
উল্লেখ্য, বুবলী বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘পিনিক’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোম্যান্টিক গান সম্প্রতি ‘ওয়ান টেক’-এ শুট করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন