নজর বিডি

নির্বাচনী শৃঙ্খলা ও বাজার তদারকিতে মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালত

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত এই অভিযানে....  স্পেশাল করসপন্ডেন্ট-মো: ছিরু মিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে গোপালগঞ্জ-০১ (সংসদীয় আসন-২১৫) এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত গত ২৭ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গোহালা ইউনিয়নের বাটিকামারী, মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম এবং মোচনা ইউনিয়নের খাপুরা এলাকার বিভিন্ন বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেন এবং যেকোনো ধরনের অনিয়ম এড়িয়ে চলার আহ্বান জানান। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ভোগ্যসামগ্রীর দাম সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করার বিষয়ে কড়া সতর্কতা জারি করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিকদের এলপি গ্যাস সিলিন্ডার সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৩০৬ টাকা দরে বিক্রির নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করে জানানো হয়। [caption id="attachment_21068" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption] প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন সময়জুড়ে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও সাধারণ জনগণের ভোগান্তি রোধে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নির্বাচনী শৃঙ্খলা ও বাজার তদারকিতে মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত এই অভিযানে....  স্পেশাল করসপন্ডেন্ট-মো: ছিরু মিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে গোপালগঞ্জ-০১ (সংসদীয় আসন-২১৫) এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত গত ২৭ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গোহালা ইউনিয়নের বাটিকামারী, মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম এবং মোচনা ইউনিয়নের খাপুরা এলাকার বিভিন্ন বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেন এবং যেকোনো ধরনের অনিয়ম এড়িয়ে চলার আহ্বান জানান। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ভোগ্যসামগ্রীর দাম সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করার বিষয়ে কড়া সতর্কতা জারি করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিকদের এলপি গ্যাস সিলিন্ডার সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৩০৬ টাকা দরে বিক্রির নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করে জানানো হয়। [caption id="attachment_21068" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption] প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন সময়জুড়ে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও সাধারণ জনগণের ভোগান্তি রোধে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত