নজর বিডি

গণভোটের পর অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ছে না: প্রেস উইং

ফেসবুকে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, গণভোটের ফল ‘হ্যাঁ’ হলে ইউনূস সরকার ছয় মাস পর ক্ষমতা হস্তান্তর করবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আরও ছয় মাস বাড়ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে সরকার।

শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস-এর মাধ্যমে এই স্পষ্টীকরণ দেওয়া হয়।

ফেসবুকে প্রচার করা হচ্ছে যে, গণভোটের ফল ‘হ্যাঁ’ হলে ইউনূস সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে। এর সপক্ষে ইনডিপেনডেন্ট টেলিভিশনের একটি বিকৃত ফটোকার্ড ব্যবহার করা হচ্ছে।

অধ্যাপক আলী রীয়াজ মূলত জানিয়েছিলেন যে, নির্বাচিত সংসদ সদস্যরা ১৮০ দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর যারা নির্বাচিত হবেন, তারা একই সাথে সংসদ সদস্য এবং সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন।

জুলাই জাতীয় সনদ (সাংবিধানিক সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধিরা প্রথম বৈঠকের দিন থেকে ১৮০ কর্মদিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করবেন।

অধ্যাপক আলী রীয়াজের বক্তব্য অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম দিন থেকেই সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করবেন। সংস্কার কাজ চলাকালীন ক্ষমতা হস্তান্তরে কোনো বাধা থাকবে না।

"প্রচলিত আদেশের কোথাও অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর কোনো ইঙ্গিত নেই। সংস্কার প্রক্রিয়া শেষ হলে সংসদের দ্বৈত ভূমিকার অবসান ঘটবে এবং প্রতিনিধিরা কেবল সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।" — প্রেস উইং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গণভোটের পর অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ছে না: প্রেস উইং

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

ফেসবুকে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, গণভোটের ফল ‘হ্যাঁ’ হলে ইউনূস সরকার ছয় মাস পর ক্ষমতা হস্তান্তর করবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আরও ছয় মাস বাড়ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে সরকার।

শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস-এর মাধ্যমে এই স্পষ্টীকরণ দেওয়া হয়।

ফেসবুকে প্রচার করা হচ্ছে যে, গণভোটের ফল ‘হ্যাঁ’ হলে ইউনূস সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে। এর সপক্ষে ইনডিপেনডেন্ট টেলিভিশনের একটি বিকৃত ফটোকার্ড ব্যবহার করা হচ্ছে।

অধ্যাপক আলী রীয়াজ মূলত জানিয়েছিলেন যে, নির্বাচিত সংসদ সদস্যরা ১৮০ দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর যারা নির্বাচিত হবেন, তারা একই সাথে সংসদ সদস্য এবং সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন।

জুলাই জাতীয় সনদ (সাংবিধানিক সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধিরা প্রথম বৈঠকের দিন থেকে ১৮০ কর্মদিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করবেন।

অধ্যাপক আলী রীয়াজের বক্তব্য অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম দিন থেকেই সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করবেন। সংস্কার কাজ চলাকালীন ক্ষমতা হস্তান্তরে কোনো বাধা থাকবে না।

"প্রচলিত আদেশের কোথাও অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর কোনো ইঙ্গিত নেই। সংস্কার প্রক্রিয়া শেষ হলে সংসদের দ্বৈত ভূমিকার অবসান ঘটবে এবং প্রতিনিধিরা কেবল সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।" — প্রেস উইং

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত