নজর বিডি

ইনকিলাব মঞ্চের মিছিলে পুলিশের লাঠিচার্জ: আজহারীর তীব্র নিন্দা

‘বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যেকোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশি সংযত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর রাজপথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের অ্যাকশন নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা।

জলকামান ও টিয়ারগ্যাসের ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের ওপর পুলিশের সরাসরি লাঠিচার্জের ঘটনায় প্রশ্ন তুলেছেন বিশিষ্ট ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি পুলিশের এই আক্রমণাত্মক আচরণের পেছনের কারণ জানতে চান।

আজহারী প্রশ্ন তোলেন, যেখানে ভয় দেখিয়ে বা অন্য কৌশলে ছত্রভঙ্গ করা যেত, সেখানে পুলিশ কেন এত ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের পেটাচ্ছে?

তিনি উল্লেখ করেন, বিচার চাইতে আসা শিক্ষার্থীদের ওপর এমন নির্মমতা অত্যন্ত লজ্জাজনক। তিনি বাহিনীকে আরও বেশি সংযত ও মানবিক হওয়ার আহ্বান জানান।

ইনকিলাব মঞ্চের সমাবেশে পুলিশের 'মারমুখী আচরণ' ও 'অতিরিক্ত বল প্রয়োগের' কড়া সমালোচনা করেন তিনি।

উল্লেখ্য, জাতিসংঘ-তত্ত্বাবধানে তদন্ত ও বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করার সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ইনকিলাব মঞ্চের মিছিলে পুলিশের লাঠিচার্জ: আজহারীর তীব্র নিন্দা

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

‘বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যেকোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশি সংযত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর রাজপথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের অ্যাকশন নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা।

জলকামান ও টিয়ারগ্যাসের ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের ওপর পুলিশের সরাসরি লাঠিচার্জের ঘটনায় প্রশ্ন তুলেছেন বিশিষ্ট ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি পুলিশের এই আক্রমণাত্মক আচরণের পেছনের কারণ জানতে চান।

আজহারী প্রশ্ন তোলেন, যেখানে ভয় দেখিয়ে বা অন্য কৌশলে ছত্রভঙ্গ করা যেত, সেখানে পুলিশ কেন এত ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের পেটাচ্ছে?

তিনি উল্লেখ করেন, বিচার চাইতে আসা শিক্ষার্থীদের ওপর এমন নির্মমতা অত্যন্ত লজ্জাজনক। তিনি বাহিনীকে আরও বেশি সংযত ও মানবিক হওয়ার আহ্বান জানান।

ইনকিলাব মঞ্চের সমাবেশে পুলিশের 'মারমুখী আচরণ' ও 'অতিরিক্ত বল প্রয়োগের' কড়া সমালোচনা করেন তিনি।

উল্লেখ্য, জাতিসংঘ-তত্ত্বাবধানে তদন্ত ও বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করার সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত