চীন সরকারের পক্ষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে চুক্তিতে সই করেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি নতুন জাহাজ কেনার লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে চীন সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী সই করেন।
চীনা দূতাবাস সূত্র জানায়, নতুন সংগ্রহ করা এই চারটি জাহাজের মধ্যে রয়েছে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
ব্যয়ের বিস্তারিত হিসাব নিচে দেওয়া হলো: দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার: ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। দুটি মাদার বাল্ক ক্যারিয়ার: ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
চুক্তি স্বাক্ষর শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "নতুন এই চারটি জাহাজ বাংলাদেশের জাহাজ চলাচল ক্ষমতা বাড়াবে এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বাংলাদেশের সামুদ্রিক স্বায়ত্তশাসন উন্নত করতেও সহায়ক হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, চীন বাংলাদেশের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই জাহাজগুলো যুক্ত হলে বাংলাদেশের রাষ্ট্রীয় নৌ-পরিবহন সংস্থা (বিএসসি)-র সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেল পরিবহনে বিদেশের ওপর নির্ভরতা কমবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন