নজর বিডি

৩ আসনের ফলাফল ঘোষণা স্থগিত করল ইসি

৩ আসনের ফলাফল ঘোষণা স্থগিত করল ইসি

আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেরপুর-২, চট্রগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল ঘোষণা করবে না নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আইনি জটিলতায় তিনটি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ইসির পৃথক তিনটি চিঠি থেকে এই সিদ্ধান্তের কথা জানা গেছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-২: বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী (চট্টগ্রাম-৪) এবং সরোয়ার আলমগীর (চট্টগ্রাম-২) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

শেরপুর-২: এই আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনের চূড়ান্ত ফলাফল উচ্চ আদালতে বিচারাধীন মামলার (সিপিএলএ নং ৪৪২/২০২৬) ওপর নির্ভরশীল থাকবে বলে জানিয়েছে কমিশন।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, এই তিন প্রার্থী নির্বাচনে যথারীতি অংশ নিলেও আদালতের চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত তাদের বিজয়ী বা পরাজিত ঘোষণা করা যাবে না।

উল্লেখ্য, একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ আগেই স্থগিত করা হয়েছিল। ফলে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও আপাতত ২৯৬টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

৩ আসনের ফলাফল ঘোষণা স্থগিত করল ইসি

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেরপুর-২, চট্রগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল ঘোষণা করবে না নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আইনি জটিলতায় তিনটি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ইসির পৃথক তিনটি চিঠি থেকে এই সিদ্ধান্তের কথা জানা গেছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-২: বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী (চট্টগ্রাম-৪) এবং সরোয়ার আলমগীর (চট্টগ্রাম-২) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

শেরপুর-২: এই আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনের চূড়ান্ত ফলাফল উচ্চ আদালতে বিচারাধীন মামলার (সিপিএলএ নং ৪৪২/২০২৬) ওপর নির্ভরশীল থাকবে বলে জানিয়েছে কমিশন।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, এই তিন প্রার্থী নির্বাচনে যথারীতি অংশ নিলেও আদালতের চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত তাদের বিজয়ী বা পরাজিত ঘোষণা করা যাবে না।

উল্লেখ্য, একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ আগেই স্থগিত করা হয়েছিল। ফলে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও আপাতত ২৯৬টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত