নির্বাচনী প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল এবং নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্বশীল ভূমিকা রাখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিশেষ বার্তায় প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “নির্বাচনী প্রচার থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের স্থিতিশীলতায় বিশেষ ভূমিকা রেখেছে।”
বার্তায় ড. ইউনূস আরও উল্লেখ করেন যে, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে একটি নীতিনিষ্ঠ বিরোধী দলের ভূমিকা অপরিহার্য। তিনি প্রত্যাশা করেন, আগামী দিনে জামায়াতে ইসলামী জাতীয় সংসদে একটি গঠনমূলক ও শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে কাজ করবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়ন এবং জনআকাঙ্ক্ষা তুলে ধরার মাধ্যমে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে দলটির সক্রিয় অংশগ্রহণ কামণা করেন তিনি।
প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে জামায়াতের পক্ষ থেকে পাওয়া গঠনমূলক সমর্থনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান এবং ডা. শফিকুর রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন