ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
কর্মসূচিতে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ এবং বাজারের আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় মহানগরী আমীর নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। কর্মসূচিতে কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নগর জীবনকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে নাগরিক দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে উদাসীন থাকার কোনো সুযোগ নেই। সুনাগরিক হিসেবে এ দায়িত্ব এড়ানো যায় না।
তিনি জানান, আমীরে জামায়াতের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং রমজান মাসজুড়ে এ অভিযান চলবে, যাতে নগরবাসী একটি পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক পরিবেশে ইবাদত-বন্দেগি করতে পারেন।
তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজানের মূল শিক্ষা হলো তাকওয়া অর্জন এবং হক-বাতিল ও হারাম-হালালের পার্থক্য অনুধাবন করে তা বাস্তব জীবনে প্রতিফলিত করা। এ মাসেই মানবতার মুক্তির সনদ পবিত্র আল-কুরআন নাজিল হয়েছে, যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে।
সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, মহানগরীর কয়েকটি আসনে তাদের প্রার্থীদের বিজয় এবং অন্যান্য আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলাফল নগরীতে ইসলামী আন্দোলনের প্রতি জনসমর্থনের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন