নজর বিডি

ফুল দিতে এসে ধাওয়া খেল জাতীয় পার্টি’র নেতাকর্মীরা

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ ফুল দিতে এসে তোপের মুখে পড়েছেন জাতীয় পার্টি-এর নেতাকর্মীরা। এ সময় তাদের লক্ষ্য করে “ভুয়া, ভুয়া” স্লোগান দেয় একদল উপস্থিত ব্যক্তি। পরে ধাওয়া দিয়ে তাদের শহীদ মিনার এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী-এর ছবি সংবলিত একটি ব্যানার নিয়ে দলটির নেতাকর্মীরা শহীদ মিনার এলাকায় প্রবেশ করেন। তাদের উপস্থিতি লক্ষ্য করে একদল ব্যক্তি স্লোগান দিতে দিতে এগিয়ে আসে।

একপর্যায়ে ব্যানারটি তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। পরিস্থিতির মুখে কোনো প্রতিরোধ না করেই জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ফুল দিতে এসে ধাওয়া খেল জাতীয় পার্টি’র নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ ফুল দিতে এসে তোপের মুখে পড়েছেন জাতীয় পার্টি-এর নেতাকর্মীরা। এ সময় তাদের লক্ষ্য করে “ভুয়া, ভুয়া” স্লোগান দেয় একদল উপস্থিত ব্যক্তি। পরে ধাওয়া দিয়ে তাদের শহীদ মিনার এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী-এর ছবি সংবলিত একটি ব্যানার নিয়ে দলটির নেতাকর্মীরা শহীদ মিনার এলাকায় প্রবেশ করেন। তাদের উপস্থিতি লক্ষ্য করে একদল ব্যক্তি স্লোগান দিতে দিতে এগিয়ে আসে।

একপর্যায়ে ব্যানারটি তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। পরিস্থিতির মুখে কোনো প্রতিরোধ না করেই জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত