নজর বিডি
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

নয়া দিল্লি-তে ভিসা কার্যক্রম পুনরায় চালু

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র তিন দিনের মাথায় প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারতের নয়া দিল্লি-তে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাইকমিশন

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

এর আগে ভারতের পক্ষ থেকেও জানানো হয়েছিল, তারা শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়।

ঢাকায় দুটি পত্রিকা অফিসে হামলা এবং চট্টগ্রাম-এ ভারতীয় মিশনের সামনে বিক্ষোভের পর ২১ ডিসেম্বর চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও দিল্লি ও আগরতলা-তে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জয়ের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানান এবং পরে টেলিফোনে শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারও জানিয়েছিলেন, ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নয়া দিল্লি-তে ভিসা কার্যক্রম পুনরায় চালু

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র তিন দিনের মাথায় প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারতের নয়া দিল্লি-তে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাইকমিশন

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

এর আগে ভারতের পক্ষ থেকেও জানানো হয়েছিল, তারা শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়।

ঢাকায় দুটি পত্রিকা অফিসে হামলা এবং চট্টগ্রাম-এ ভারতীয় মিশনের সামনে বিক্ষোভের পর ২১ ডিসেম্বর চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও দিল্লি ও আগরতলা-তে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জয়ের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানান এবং পরে টেলিফোনে শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারও জানিয়েছিলেন, ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে আশা করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত