নজর বিডি

আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই: খাদ্যমন্ত্রী

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই

নিজস্ব প্রতিবেদক,ঢাকা 

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, বৈষম্যহীন এবং অধিকার নিশ্চিতের বাংলাদেশ গড়ে তোলা। রোববার (২২ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। এখন লক্ষ্য হলো দেশকে পুরোপুরি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে খাদ্য রপ্তানি করা।

দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। তাদের অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করতে পারলে সামগ্রিক জাতীয় অর্থনীতি মজবুত হবে।

উন্নয়ন ও অগ্রগতির চূড়ান্ত হিসাব খাদ্য নিরাপত্তার মধ্যেই নিহিত। ক্ষুধা নিবারণই জীবনের মৌলিক সত্য।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "পূর্ববর্তীরা আমাদের জন্য পৃথিবীটা সুন্দর করে রেখে গেছেন বলেই আমরা তা উপভোগ করছি। আমাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া।" তিনি এই লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা ও টিম ওয়ার্কের আহ্বান জানান।

সভায় উপস্থিত খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। মানুষ এখন আর কোনো বৈষম্য, অনিয়ম বা দুর্নীতি দেখতে চায় না। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে এবং সবাইকে সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিচিতি সভায় খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সচিব আশ্বস্ত করেন যে, সরকারের গৃহীত সকল কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই: খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত