নজর বিডি

পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

পুলিশের আইনানুগ কাজে কেউ অবৈধভাবে বাধা দিতে পারবে না এবং কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মন্ত্রী জানান, পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে যাতে সাধারণ মানুষ কোনোভাবেই হয়রানির শিকার না হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে 'চেইন অব কমান্ড' বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী বাহিনীকে পরিচালনা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

[caption id="attachment_22692" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

বিগত নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি ও ওসি নিয়োগের সমালোচনা করে মন্ত্রী বলেন, "লটারির মাধ্যমে নিয়োগ দেওয়ায় অযোগ্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে। এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। আমরা এখন দক্ষতা, সার্ভিস রেকর্ড এবং উপযুক্ততা বিবেচনা করে পদায়ন নিয়ে কাজ করব।" এছাড়া দ্রুততম সময়ে শূন্য থাকা ২ হাজার ৭০১টি কনস্টেবল পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, রাজনৈতিক কারণে বিধিবহির্ভূতভাবে কোনো পুলিশ সুপার (এসপি) যেন কাউকে প্রটোকল না দেয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৫ আগস্টের পর সুবিধাবাদী মহলের করা 'গায়েবি' বা হয়রানিমূলক মামলায় নিরীহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য পুলিশ বিভাগকে প্রতিটি মামলা পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, "নির্বাচনী ইশতেহার অনুযায়ী পুনরায় তদন্ত কমিশন গঠন করে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।" পাশাপাশি বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই করা হবে এবং অযোগ্যদের লাইসেন্স ও অস্ত্র বাতিল করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত