নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

পাক-আফগান যুদ্ধে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্পের বড় ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে হস্তক্ষেপ করবে না তার নেতৃত্বাধীন প্রশাসন। গত কাল শুক্রবার ওয়াশিংটনে..

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সীমান্ত যুদ্ধ ও চরম উত্তেজনা নিরসনে কোনো প্রকার হস্তক্ষেপ না করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমি হস্তক্ষেপ করতাম, কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। পাকিস্তানে একজন মহান প্রধানমন্ত্রী এবং মহান জেনারেল আছেন, যাদের আমি সত্যিই সম্মান করি। আমি মনে করি পাকিস্তান অসাধারণ করছে।”

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার এই রক্তক্ষয়ী সংঘাতের মূল কারণ ও সাম্প্রতিক ঘটনাক্রম নিচে তুলে ধরা হলো:

তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগান তালেবান সরকার আশ্রয় দিচ্ছে—ইসলামাবাদের এমন দীর্ঘদিনের অভিযোগ থেকেই এই অস্থিরতার সূত্রপাত।

পাকিস্তানের বিমান হামলা গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়ায় টিটিপির ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা চালায়, যাতে ৮০ জন নিহত হন।

আফগানিস্তানের পাল্টা আক্রমণ গত ২৬ ফেব্রুয়ারি ডুরান্ড লাইন এলাকায় আফগান সেনারা অতর্কিত হামলা চালিয়ে পাকিস্তানের ৫৫ জন সেনাকে হত্যা এবং কয়েকজনকে অপহরণ করে।

অপারেশন গজব-লিল হক আফগান হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে এবং ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। এই অভিযানে এ পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পাক-আফগান যুদ্ধে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্পের বড় ঘোষণা

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে হস্তক্ষেপ করবে না তার নেতৃত্বাধীন প্রশাসন। গত কাল শুক্রবার ওয়াশিংটনে..

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সীমান্ত যুদ্ধ ও চরম উত্তেজনা নিরসনে কোনো প্রকার হস্তক্ষেপ না করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমি হস্তক্ষেপ করতাম, কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। পাকিস্তানে একজন মহান প্রধানমন্ত্রী এবং মহান জেনারেল আছেন, যাদের আমি সত্যিই সম্মান করি। আমি মনে করি পাকিস্তান অসাধারণ করছে।”

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার এই রক্তক্ষয়ী সংঘাতের মূল কারণ ও সাম্প্রতিক ঘটনাক্রম নিচে তুলে ধরা হলো:

তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগান তালেবান সরকার আশ্রয় দিচ্ছে—ইসলামাবাদের এমন দীর্ঘদিনের অভিযোগ থেকেই এই অস্থিরতার সূত্রপাত।

পাকিস্তানের বিমান হামলা গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়ায় টিটিপির ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা চালায়, যাতে ৮০ জন নিহত হন।

আফগানিস্তানের পাল্টা আক্রমণ গত ২৬ ফেব্রুয়ারি ডুরান্ড লাইন এলাকায় আফগান সেনারা অতর্কিত হামলা চালিয়ে পাকিস্তানের ৫৫ জন সেনাকে হত্যা এবং কয়েকজনকে অপহরণ করে।

অপারেশন গজব-লিল হক আফগান হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে এবং ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। এই অভিযানে এ পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত