পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বর্তমানে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবস্থান করছেন। বুধবার সকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছান এবং সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নিচ্ছেন।
বুধবার সকাল পৌনে ৯টায় তিনি মন্ত্রণালয়ে আসেন। প্রথমেই তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক বোঝাপড়া, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজকের সফরসূচি অনুযায়ী পল কাপুর আরও কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী (অর্থমন্ত্রী) ইকবাল হাসান মাহমুদ টুকু (জ্বালানি মন্ত্রী) খন্দকার আব্দুল মুক্তাদির (বাণিজ্যমন্ত্রী)
এছাড়া সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন।
ঢাকা মার্কিন দূতাবাসের মতে, এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্প্রসারণে এই সফর অত্যন্ত গুরুত্ব বহন করছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন