নিজেদের ভূখণ্ডে ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক। ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির বরাত দিয়ে বুধবার এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আন্তর্জাতিক ডেস্ক
ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হুমকি বা হামলা চালানোকে প্রশ্রয় দেবে না বাগদাদ। বুধবার ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বুধবার ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেই বৈঠকের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপের শুরুতে ইরাকি প্রধানমন্ত্রী ইরানের শাহাদাৎবরণকারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান নিবেদন করেন। তিনি আরাগচিকে আশ্বস্ত করে বলেন, "ইরাক সরকার তার ভূখণ্ড বা সীমান্ত ব্যবহার করে ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার মতো কোনো তৎপরতাকে বরদাশত করবে না।"
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। তিনি স্পষ্টভাবে বলেন, ইসরায়েল ইরানে যে আগ্রাসী অভিযান শুরু করেছে, তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী।
ইরাকের এই দৃঢ় অবস্থান ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী সুদানিকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি যুদ্ধের এই কঠিন সময়ে ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশের এই সমর্থনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন