নজর বিডি

যানজট নিরসনে যুবদলের উদ্যোগ, প্রশংসায় ভাসছেন নেতারা

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী বাজারগুলোর মধ্যে অন্যতম শ্রীনগর বাজার। প্রতিদিনই এখানে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয় পথচারীসহ সাধারণ মানুষকে। ঈদকে সামনে রেখে এ সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করেছে। ফলে প্রায়ই যানবাহনের যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডা এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি বিএনপি সরকার প্রতিষ্ঠার পর মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে নজর দেন। অবৈধভাবে মাটি কাটা বন্ধ, বালু দিয়ে ফসলি জমি ভরাট প্রতিরোধ এবং শ্রীনগর বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনে উদ্যোগ নেন তিনি। এ লক্ষ্যে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় বর্তমানে শ্রীনগর বাজারমুখী সড়কে অতিরিক্ত প্রায় চারজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে ট্রাফিক পুলিশকে সহায়তা করছেন শ্রীনগর উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে যুবদলের কয়েকজন নেতাকর্মী সকাল থেকে যানজট নিরসনে কাজ করছেন। এতে কিছুটা স্বস্তি পাচ্ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

এক পথচারী জানান, তিনি প্রায় প্রতিদিনই এ সড়ক দিয়ে বাজারে যান। তবে আজ যানজট ছাড়াই শৃঙ্খলভাবে অটোরিকশা চলাচল করতে দেখেছেন। এ জন্য তিনি উপজেলা যুবদল ও ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে যুবদল নেতা মামুনুর রশীদ মামুন বলেন, “আমাদের মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ভাইয়ের নির্দেশে আমরা যুবদলের পাঁচ সদস্যের একটি টিম ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছি। এতে মানুষের মুখে হাসি দেখছি এবং তাদের দোয়া পাচ্ছি।”

তিনি আরও জানান, এ কার্যক্রমে তার সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ওমর ফারুক বাবু, সৈকত, সাবেক ছাত্রনেতা কামাল ও সীমান্ত অংশ নিচ্ছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

যানজট নিরসনে যুবদলের উদ্যোগ, প্রশংসায় ভাসছেন নেতারা

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত