নজর বিডি

রিহানার বাড়িতে ১০ রাউন্ড গুলি: অল্পের জন্য রক্ষা পেলেন পপ সুপারস্টার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গায়িকা সশরীরে বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন।

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ আইকন রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

রোববার স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে বেভারলি হিলস এলাকায় এই হামলা চালানো হয়। ঘটনার সময় ৩৮ বছর বয়সী এই গায়িকা সশরীরে বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, একটি সাদা টেসলা গাড়ি থেকে রিহানার বাড়ি লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়। তবে এই ঘটনায় রিহানা বা অন্য কেউ হতাহত হননি। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী এক নারীকে আটক করেছে এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, রিহানা বর্তমানে তার সঙ্গী র‍্যাপার এএসএপি রকি এবং তিন সন্তান—আরজেডএ, রায়ট ও রকির সঙ্গে এই বাড়িতে বসবাস করেন। হামলার সময় পরিবারের অন্য সদস্যরা সেখানে ছিলেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এলএপিডির ডাকাতি ও হত্যা বিভাগ বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করছে।

বিশ্বখ্যাত এই গায়িকা ‘আম্ব্রেলা’, ‘ডিস্টার্বিয়া’ এবং ‘লাভ দ্য ওয়ে ইউ লাই’-এর মতো অসংখ্য কালজয়ী গানের জন্য জনপ্রিয়। বর্তমানে তিনি এবং তার পরিবার নিরাপদ আছেন বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রিহানার বাড়িতে ১০ রাউন্ড গুলি: অল্পের জন্য রক্ষা পেলেন পপ সুপারস্টার

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গায়িকা সশরীরে বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন।

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ আইকন রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

রোববার স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে বেভারলি হিলস এলাকায় এই হামলা চালানো হয়। ঘটনার সময় ৩৮ বছর বয়সী এই গায়িকা সশরীরে বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, একটি সাদা টেসলা গাড়ি থেকে রিহানার বাড়ি লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়। তবে এই ঘটনায় রিহানা বা অন্য কেউ হতাহত হননি। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী এক নারীকে আটক করেছে এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, রিহানা বর্তমানে তার সঙ্গী র‍্যাপার এএসএপি রকি এবং তিন সন্তান—আরজেডএ, রায়ট ও রকির সঙ্গে এই বাড়িতে বসবাস করেন। হামলার সময় পরিবারের অন্য সদস্যরা সেখানে ছিলেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এলএপিডির ডাকাতি ও হত্যা বিভাগ বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করছে।

বিশ্বখ্যাত এই গায়িকা ‘আম্ব্রেলা’, ‘ডিস্টার্বিয়া’ এবং ‘লাভ দ্য ওয়ে ইউ লাই’-এর মতো অসংখ্য কালজয়ী গানের জন্য জনপ্রিয়। বর্তমানে তিনি এবং তার পরিবার নিরাপদ আছেন বলে জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত