নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ত্রয়োদশ সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

ত্রয়োদশ জাতীয় সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অধিবেশন চলাকালে অন্তর্বর্তীকালীন সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদের জন্য একমাত্র হাফিজ উদ্দিন আহমদের নামই প্রস্তাব ও সমর্থন করা হয়েছে। আর কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় তাকে সংসদীয় বিধি অনুযায়ী সরাসরি নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগের পর আজ অধিবেশনের শুরুতেই জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়। স্পিকার নির্বাচনের পরপরই রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করাবেন।

বীর বিক্রম খেতাবধারী এই অভিজ্ঞ রাজনীতিকের ওপর এখন নতুন সংসদের কার্যপ্রণালী পরিচালনার গুরুদায়িত্ব অর্পিত হলো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ত্রয়োদশ সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

ত্রয়োদশ জাতীয় সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অধিবেশন চলাকালে অন্তর্বর্তীকালীন সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদের জন্য একমাত্র হাফিজ উদ্দিন আহমদের নামই প্রস্তাব ও সমর্থন করা হয়েছে। আর কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় তাকে সংসদীয় বিধি অনুযায়ী সরাসরি নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগের পর আজ অধিবেশনের শুরুতেই জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়। স্পিকার নির্বাচনের পরপরই রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করাবেন।

বীর বিক্রম খেতাবধারী এই অভিজ্ঞ রাজনীতিকের ওপর এখন নতুন সংসদের কার্যপ্রণালী পরিচালনার গুরুদায়িত্ব অর্পিত হলো।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত