নজর বিডি

বিজ্ঞাপনদাতাদের ওপর অতিরিক্ত ফি চাপাচ্ছে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ইউরোপের বিভিন্ন দেশে আরোপিত ডিজিটাল করের খরচ সমন্বয় করতেই এই নতুন ফি চালু করা হচ্ছে।

মেটা

ইউরোপের বিভিন্ন দেশে আরোপিত ডিজিটাল সেবা করের (Digital Service Tax) খরচ সমন্বয় করতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা। আগামী ১ জুলাই থেকে এই নতুন ‘লোকেশন ফি’ কার্যকর হবে।

মেটা জানিয়েছে, দেশভেদে বিজ্ঞাপনের ওপর ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ফি ধার্য করা হবে। মেটার প্ল্যাটফর্মগুলোতে প্রচারিত ছবি, ভিডিও বিজ্ঞাপন এবং হোয়াটসঅ্যাপ-এর 'ক্লিক-টু-মেসেজ' বা বিপণন বার্তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

কোন দেশে কত শতাংশ ফি: অস্ট্রিয়া ও তুরস্ক: ৫ শতাংশ ফ্রান্স, ইতালি ও স্পেন: ৩ শতাংশ যুক্তরাজ্য: ২ শতাংশ

বিজ্ঞাপনদাতার প্রতিষ্ঠানটি কোন দেশে অবস্থিত তা মুখ্য নয়; বরং বিজ্ঞাপনটি কোন দেশের ব্যবহারকারীরা দেখছেন, তার ওপর ভিত্তি করেই এই লোকেশন ফি নির্ধারিত হবে। অর্থাৎ, কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান যদি ফ্রান্সে বিজ্ঞাপন প্রচার করে, তবে তাকে ৩ শতাংশ অতিরিক্ত ফি দিতে হবে।

এতদিন এই ডিজিটাল করের বাড়তি খরচ মেটা নিজেই বহন করছিল। তবে পরিবর্তিত বৈশ্বিক নিয়ন্ত্রক পরিবেশ এবং ক্রমবর্ধমান করের চাপের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, এর আগে গুগল এবং অ্যামাজনও একই ধরনের অতিরিক্ত ফি আরোপের পথ বেছে নিয়েছিল।

বিশ্লেষকদের মতে, মেটার এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে ডিজিটাল বিজ্ঞাপনের খরচ কিছুটা বাড়বে, যা ছোট ও মাঝারি উদ্যোক্তাদের ওপর প্রভাব ফেলতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিজ্ঞাপনদাতাদের ওপর অতিরিক্ত ফি চাপাচ্ছে মেটা

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত