নজর বিডি

শিশুদের সুরক্ষায় টেক জায়ান্টদের ওপর কঠোর হচ্ছে যুক্তরাজ্য

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো। তারা বলছে, অনেক প্ল্যাটফর্মই নিজেদের নির্ধারিত ন্যূনতম বয়সসীমা কার্যকরভাবে প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে।

তথ্যপ্রযুক্তি ডেস্ক 

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো।

অনেক প্ল্যাটফর্ম তাদের নির্ধারিত ন্যূনতম বয়সসীমা কার্যকরভাবে প্রয়োগ করতে ব্যর্থ হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাজ্যের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম এবং তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ইনফরমেশন কমিশনারস অফিস (ICO) এক যৌথ সতর্কবার্তায় বড় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে বয়স যাচাই ব্যবস্থা আরও জোরালো করার নির্দেশ দিয়েছে।

মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রাম), টিকটক, স্ন্যাপচ্যাট, রোবলক্স এবং ইউটিউবকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনা জমা দিতে হবে।

শিশুদের জন্য ক্ষতিকর বা আসক্তিমূলক কনটেন্টের ঝুঁকি কমাতে হবে।

অপরিচিত ব্যক্তিদের সঙ্গে শিশুদের যোগাযোগ সীমিত করতে হবে এবং নিউজফিডকে নিরাপদ করতে হবে।

অপ্রাপ্তবয়স্কদের ওপর নতুন কোনো পণ্যের পরীক্ষা চালানো যাবে না।

অফকমের প্রধান নির্বাহী জানান, কোম্পানিগুলো শিশুদের নিরাপত্তাকে গুরুত্ব না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের প্রধান পল আর্নোল্ড জানান, আধুনিক প্রযুক্তির যুগে বয়স যাচাই করা কঠিন কিছু নয়, তাই কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।

যুক্তরাজ্যের নতুন অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী, নিয়ম ভঙ্গ করলে অফকম সংশ্লিষ্ট কোম্পানির বৈশ্বিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত এবং তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ৪ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারবে। যদিও মেটা এবং ইউটিউব দাবি করেছে যে তারা ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শিশুদের সুরক্ষায় টেক জায়ান্টদের ওপর কঠোর হচ্ছে যুক্তরাজ্য

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত