আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা চরম আকার ধারণ করেছে। রোববার (১৫ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রিয়াদের আকাশে পৌঁছানোর আগেই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রিয়াদ মহানগর এলাকা লক্ষ্য করে আসা ৪টি ড্রোন তারা সফলভাবে ধ্বংস করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে। জ্বালানি অবকাঠামো, মার্কিন স্থাপনা এবং জনবসতিপূর্ণ এলাকা। এখন পর্যন্ত অন্তত ২ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সরাসরি এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সৈন্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় ১০টি ক্ষেপণাস্ত্র এবং বেশ কিছু ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইরানের সাথে চলমান এই সংঘাতের রেশ ধরে ইসরায়েলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় মোট ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩,১৯৫ জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে এসেছেন। আহতদের বড় একটি অংশ ক্ষেপণাস্ত্র হামলা এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়ির কারণে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
সূত্র: আল জাজিরা, এএফপি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন