সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির গত সাত দিনে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, পরিবহন মালিকরা যাত্রী আকৃষ্ট করতে অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, "যদি সরকারি ভাড়া ৭০০ টাকা হয়, তবে মালিকরা ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকা নিচ্ছেন। কেউ ২০ টাকা কমিয়ে ৬৮০ টাকা নিচ্ছেন। অর্থাৎ, নির্ধারিত ভাড়া অতিক্রম করার কোনো তথ্য আমাদের কাছে নেই।"
নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। তদারকির জন্য মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম এবং পুলিশের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা কাজ করছে।
মহাখালী টার্মিনালে বাসের তুলনায় জায়গার সংকুলান না হওয়ায় কিছু বিড়ম্বনা আছে। তবে পর্যায়ক্রমে বাস ঢোকানো ও বের করার মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা চলছে।
গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। তেলের দাম বাড়ছে না এবং কোনো সংকটের সুযোগ নেই বলে মন্ত্রী আশ্বস্ত করেন।
ফিটনেসবিহীন গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে গ্যারেজে গ্যারেজে গিয়ে সতর্কতা প্রদান করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, সরকারি অফিস ছুটির পর বিকেলে যাত্রীদের চাপ বাড়তে পারে, যা মোকাবিলায় পর্যাপ্ত বাসের ব্যবস্থা রাখা হয়েছে। এবার জনগণ একটি স্বস্তির ও নিরাপদ ঈদযাত্রা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন