নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে মাঠ পর্যায়ের যেকোনো অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের ছুটিতে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত বিভিন্ন অভিযোগ বা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সচিবালয়ের ২ নম্বর ভবনের ৪র্থ তলায় (পরিসংখ্যান ও গবেষণা ইউনিট) এই কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের জন্য +৮৮০২৪৭১২৪৪১৬ নম্বরটি নির্ধারণ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। মূলত উৎসবের মৌসুমে মাঠ পর্যায়ে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন