মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহ-এর কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে। আজ মঙ্গলবার ভোরের দিকে এ হামলা ঘটেছে বলে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটো)।
সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ফুজাইরাহ-এর অদূরে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও)।
ইউকেএমটিও-র বিবৃতি অনুযায়ী, জাহাজটি ফুজাইরাহ বন্দর থেকে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে ওমান উপসাগরে নোঙর করা অবস্থায় ছিল। হঠাৎ কোনো একটি বিস্ফোরক বস্তু জাহাজটিতে আঘাত হানে। তবে এটি ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র নাকি অন্য কোনো মাধ্যমে করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলায় জাহাজের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি বাণিজ্যের জন্য ফুজাইরাহ বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালির কাছে অবস্থিত এই বন্দরের মাধ্যমেই আমিরাতের অধিকাংশ তেল বিশ্ববাজারে রপ্তানি করা হয়। তবে বর্তমান আঞ্চলিক অস্থিতিশীলতা ও ইরানে যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগত কারণে এই বন্দরটির স্বাভাবিক কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন